১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দামকুড়ায় জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবু

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ২:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
দামকুড়ায় জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল করিম বাবু জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে তিনি চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচন উপলক্ষে তিনি প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। গণসংযোগকালে তিনি ভোটারদের কাছ থেকে সাড়াও পাচ্ছেন উল্লেখযোগ্যভাবে।

জানা যায়, সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম বাবু সবসময়ই গ্রামবাসীর পাশেই ছিলেন। মানুষের যেকোন সমস্যায় তিনি ছুটে যেতেন এবং সহযোগিতার চেষ্টা করতেন। এভাবে তিনি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। বৃদ্ধ ও মধ্যবয়সীরা ছাড়াও ইউনিয়নের তরুণসমাজ তার সাথে আছেন। ইউনিয়নবাসীর উৎসাহে তিনি এবার এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি বিভিন্ন গ্রামে গণসংযোগে বের হলে মানুষের ঢল নামে। নির্বাচন বিষয়ে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাবু বলেন, আমি সবসময় গ্রামবাসীর কল্যাণে কাজ করে গেছি। ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসেন। তাদের জন্য আরো কিছু করার লক্ষ্যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো।

মানুষের প্রতি আমার স্বার্থহীন ভালবাসা আর সহোযোগিতাপূর্ণ আচরণ আমাকে অন্যদের চাইতে কয়েকধাপ এগিয়ে নিয়েগেছে। আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের অধিকারগুলো পূরণ করার পাশাপাশি ইউনিয়নবাসির স্বার্থে নানাবিধ অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার সর্বোচ্চ চেষ্টায় ব্রত থাকবো। অবহেলিত এই ইউনিয়নের মানুষ যেনো কোন প্রকার অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়টির প্রতিও আমার সুদৃষ্টি থাকবে সর্বদা। ভোটের দিন সবাইকে সুশৃঙ্খলভাবে আইন মান্য সাপেক্ষে ভোট কেন্দ্রে এসে ভোট দেবার আহ্বান জানান রেজাউল করিম বাবু।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন