১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে যুবলীগ নেতা গাবরু ও সাব্বিরকে পদ থেকে অব্যাহতি

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাজশাহীতে যুবলীগ নেতা গাবরু ও সাব্বিরকে পদ থেকে অব্যাহতি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে আসন্ন ইউপি নির্বাচনে অংশ নেওয়ায় দুই জনকে যুবলীগের পদ থেকে অব্যাহতি ঘোষণা করেছে রাজশাহী জেলা যুবলীগ। রাজশাহী জেলা যুবলীগ সভাপতি মো. আবু সালেহ ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আলী আজম সেন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মোমিন শাহ গাবরু বাকশিমইল ইউনিয়ন পরিষদ ও পবা উপজেলা যুবলীগ সদস্য মো. শাহাদত হোসেন সাব্বির দর্শনপাড়া

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়ে ভোট করছেন। যা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি। তাদের নির্বাচনে অংশগ্রহণ সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে যুবলীগ মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মোমিন শাহ গাবরু ও পবা উপজেলা যুবলীগ সদস্য মো. শাহাদত হোসেন সাব্বির তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন