শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা আছে বিএনপির : নজরুল

Paris
Update : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

এফএনএস : খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষমতা আছে বিএনপির। এজন্য যেকোনো দায়িত্ব নিতে আমরা রাজি। আমাদের সেই ক্ষমতা আছে। এর আগেও স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আমরাই পারবো নেত্রীকে মুক্ত করতে। গতকাল সোমবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দলটির পূর্ব ঘোষিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আগামী দিনের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। অন্যান্যের মধ্যে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগরী শাখার সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, সুলতান সালাউদ্দীন টুকু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris