১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় চাঁদকে অবাঞ্চিত ঘোষণা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ৭:০১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
বাঘায় চাঁদকে অবাঞ্চিত ঘোষণা
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় আ.লীগের পক্ষ থেকে জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। আগামী ২২ নভেম্বর উপজেলার বাজুবাঘা ও ২৬ নভেম্বর বাউসা ইউনিয়নের বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য হয়েছে। গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত উপজেলা আ.লীগের সমাবশে এই কাউন্সিলকে প্রতিহত করার আহবান জানিয়ে আবু সাইদ চাঁদকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। এদিকে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে শনিবার উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে আবু সাইদ চাঁদকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বাঘা পৌর আ.লীগের সভাপতি আবদুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, পৌর কাউন্সিলর মমিন উদ্দিন, বাজুবাঘা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলুর রহমান, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, যুবলীগ নেতা ওবাইদুর রহমান, ছাত্রলীগ নেতা তানজীম হাসান স্বদেশ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন