প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসার প্রদানের দাবীতে রাজশাহীতে গণ অনশন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে এই গণঅনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।
কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফা, এসময়ে উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, মহানগর বিএনপি’র যুুুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক ও বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু।