শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে তিন নেতাকে আ’লীগ থেকে বহিষ্কার

Paris
Update : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

এফএনএস : দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় গোপালগঞ্জের মুকসুদপুরে ৩ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন- মহারাজপুরের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মিয়া, গোহালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাদত হোসেন লিটন এবং কাশালিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ মল্লিক।

গতকাল শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওই ৩ নেতার বহিষ্কারের কথা জানানো হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris