শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

বাসুপাড়ায় নৌকার মনোনয়ন প্রত্যাশী নূরুলের গণসংযোগ

Paris
Update : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নবাসীর উন্নয়নে কি কি কাজ করা প্রয়োজন সেই বার্তা প্রচার করছেন তিনি। বাদ এশা ইউনিয়নের বাসুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

নূরুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে দীর্ঘদিন থেকে ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করে চলেছেন। এরই মধ্যে তিনি তৃণমূলের সমর্থনে এগিয়ে রয়েছেন। ইউনিয়নবাসীর সকল প্রয়োজনে পাশে থেকেছেন সব সময়। বিশেষ করে মহামারী করোনা ভাইরাসের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহ সকল প্রকার সহযোগিতা করেছেন। দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ের আশা করছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris