১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের মিলন মেলার নিবন্ধন শুরু

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ১০:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের মিলন মেলার নিবন্ধন শুরু
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের মিলন মেলা। মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুবায়ের হাসান রুবন। তিনি বলেন, বাংলাদেশে এর আগে সাবেক ছাত্রলী কর্মীদের নিয়ে কোন মিলন মেলা হয় নি। রাজশাহীতেই দেশের প্রথমবারের মত ছাত্রলীগ কর্মীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হবে। আমরা যারা ছাত্রলীগ করেছি সাবেকদের এক সাথে হাবার সুযোগ হয় না।

এই মেলার মাধ্যমে একসাথে হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিতে চাই। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর লক্ষীপুরে সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের মিলন মেলা-২০২২ এর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতা নকিবুল ইসলাম নবাব, মোহাঃ আসাদুজ্জামান আসাদ, মেরাজুল ইসলাম মেরাজ, হাবিবুর রহমান বাবু, আবু সালেহ্, মির্জা শাহিনশা আলী শোভা, কামরুজ্জামান কামরু, জিয়াউর রহমান, রফিকুজ্জামান রফিক, রকি কুমার ঘোষ, নাসির উদ্দীন রুবেল, প্রভাষক সজিব, আতিক,বাবু, রঞ্জুসহ সাবেক ছাত্রলীগ নেতৃদৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন