২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

ইংরেজি নববর্ষে মেয়র লিটনের শুভেচ্ছা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১, ৫:২৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ইংরেজি নববর্ষে মেয়র লিটনের শুভেচ্ছা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ইংরেজি নববর্ষ-২০২১ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাণীতে মেয়র রাজশাহীবাসীসহ সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে ইংরেজি নববর্ষ ২০২০ বিদায় হয়ে ২০২১ আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষে আমি রাজশাহী মহানগরবাসীসহ সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।

বাণীতে মেয়র বলেন, নতুন বছরে করোনা মহামারি করোনার প্রার্দুভাব থেকে মুক্তিলাভ করে আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরবো বলে প্রত্যাশা করছি। নতুন বছর সবার জীবনে মঙ্গল বয়ে আনুক এই কামনা করি। মেয়র আরো বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আত্মনির্ভরশীল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাজশাহী মহানগরীকে আরো উন্নত, বাস্যযোগ্য, সবুজ-পরিচ্ছন্ন ও কর্মচঞ্চল নগরী হিসেবে গড়তে আমাদের প্রচেষ্টা অব্যহত রয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় বিশে^র অন্যতম সেরা নগরীতে পরিণত হবে রাজশাহী। এ লক্ষ্যে আমাদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে।

বাণীতে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার দূরদর্শীপূর্ণ নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। বাংলাদেশ আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। নতুন সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক- আমি এই কামনা করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন