থিম ওমর প্লাজায় আজ উদ্বোধন হবে র্যাফেল ড্র
স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিক্ষিত থিম ওমর প্লাজায় র্যাফেল ড্র। টানা দুইদিন শুক্রবার ও শনিবার থিম ওমর প্লাজায় এ র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে র্যাফেল ড্র-এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে থিম ওমর প্লাজা কর্তৃপক্ষ। আজ আনুষ্ঠানিকভাবে র্যাফেল ড্র-এর উদ্বোধন করবেন থিম ওমর প্লাজার চেয়ারম্যান ও রাজশাহী-১ আসনে এমপি ওমর ফারুক চৌধুরী। এবার থিম ওমর প্লাজায় কেনাকাটা করা ভাগ্যবান ক্রেতারা ৫টি উন্নত ও আধুনিক মানের মোটরসাইকেলসহ শতাধিক ব্যান্ডের বাইসাইকেল পুরস্কার পাবেন।
জানা গেছে, গত অক্টোবর মাস থেকে ক্রেতাদের সুবিধার্থে ও স্বাচ্ছন্দে কেনাকাটা করলে থিম ওমর প্লাজা কর্তৃপক্ষ বিশেষ পুরস্কারের ব্যবস্থা করে। সে ক্ষেত্রে একজন ক্রেতারা এক হাজার টাকা কেনাকাটা করলে তাকে দেয়া হয়েছে একটি কুপন। যত কেনাকাটা তত কুপনের অধিকারী হোন ক্রেতারা। গত তিন মাস ক্রেতাদের কেনাকাটার উপর ভিত্তি করে এবার লটারির ব্যবস্থা করা হয়েছে। একজন ক্রেতা মাত্র এক হাজার টাকার কেনাকাটা করে পেতে পারেন একটি মোটরসাইকলে বা একটি বাইসাইকেল।
এছাড়াও পূণ্যের উপরও বিশেষ ছাড়ে থিম ওমর প্লাজায় কেনাকাটা করতে পেরেছে ক্রেতারা। কেনাকাটার পর এখন সেই মাহেন্দ্রক্ষণ আজ। আজ লটারির ড্র-এর উদ্বোধনের পর ভ্যাগ্যবান ক্রেতারা পেতে যাচ্ছেন বিশেষ ও আকর্ষণীয় সব পুরস্কার। এই প্রথম এক মাত্র থিম ওমর প্লাজায় কেনাকাটা করলে এমন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যা রাজশাহীর আর কোনো মার্কেটে কেনাকাটা করলে এমন সুযোগ নেই।
থিম ওমর প্লাজার সহকারী ম্যানেজার রবিউল ইসলাম জানান, বিগত দিনের চেয়ে এবার থিম ওমর প্লাজায় বেশি কুপন জমা হয়েছে। করোনার কারণে এবার কিছুটা সমস্যা থাকলেও মার্কেট খুলে দেয়ার পর ক্রেতারা স্বাচ্ছন্নমত কেনাকাটা করেছেন। যার কারণে থিম ওমর প্লাজা কর্তৃপক্ষ ক্রেতাদের সম্মানিত ও পুরস্কৃত করার জন্য লটারির আয়োজন করে। এবার ক্রেতারা মোটরসাইকেলের সাথে পাবেন বাইসাইকেল। মাত্র এক হাজার টাকার কেনাকাটায় একজন ক্রেতারা মান সম্মত পুরস্কার পেতে যাচ্ছে। শুধু মাত্র ক্রেতাদের বিষয়টি বিবেচনায় রেখে আগামীতেও এমন ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
