২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বাগমারায় পৌরনির্বাচন ও থার্টিফাস্ট নাইট ঘিরে পুলিশের টহল জোরদার

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১, ৫:১৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পৌরনির্বাচন ও থার্টিফাস্ট নাইট ঘিরে পুলিশের টহল জোরদার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আসন্ন পৌরসভা নির্বাচন ও থার্টিফাস্ট নাইট ঘিরে ব্যাপক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশ সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সমুন দেবের নির্দেশনায় গৃহীত পুলিশী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বাগমারা থানা পুলিশ নেতৃত্বে উপজেলার সর্বত্রই টহল জোরদার সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আসন্ন পৌরনির্বাচন সহ থার্টিফাস্ট নাইটে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা মূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, থার্টিফাস্ট নাইট পালনে সরকারী ভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তারপরও কেউ যেন এই দিনটিকে পুঁজি করে আইন শৃংখলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সর্বদায় তৎপর রয়েছে পুলিশ। সেই সাথে কোন ব্যক্তি যেন বাগমারার কোথাও কোন প্রকার জঙ্গিহামলার মতো ঘটনা সহ মদ্যপান, আতশবাজির পাশাপাশি অবৈধ কোন কর্মকান্ড ঘটাতে না পারে সে জন্য উপজলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার সহ রাস্তায় টহল পরিচালনায় করছে পুলিশ।

এদিকে পুলিশী নিরাপত্তার অংশ হিসেবে উপজেলার তাহেরপুর হতে পুঠিয়া, যোগীপাড়া হতে বারুইপাড়া, মচমইল হতে হাট-গাঙ্গোপাড়া, দেউলিয়া চৌরাস্ত, ভবানীগঞ্জ বাজার থেকে বড়বিহানালী পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করেন বাগমারা থানা পুলিশ। বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে টহল এবং চেকপোস্ট পরিচালনা করেন বাগমারা থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন, সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম। এ সময় বাগমারা থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে বিভিন্ন গাড়ি তল্লাশী করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন