১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা ছাত্রদলের দায়িত্বে বিপুল-কনক এবং জ্যাকি নগরের সম্পাদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ৭:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাজশাহী জেলা ছাত্রদলের দায়িত্বে বিপুল-কনক এবং জ্যাকি নগরের সম্পাদক
বিজ্ঞাপন

আরা ডেস্ক : রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আমিন বিপুলকে জেলার ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন কনককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও রাজশাহী নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিকে নগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

গত মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এ সিদ্ধান্ত অনুমোদন দেন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসন শ্যামল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন