শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

শ্রীপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী জিল্লুর রহমানের গণসংযোগ ও পথসভা

Paris
Update : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন। বাদ এশা গোয়ালকান্দা স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রভাষক জিল্লুর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তির লক্ষ্যে দীর্ঘদিন থেকে ইউনিয়নবাসীর পাশে থেকে কাজ করে চলেছেন। এরই মধ্যে তিনি তৃণমূলের সমর্থনে এগিয়ে রয়েছেন। ইউনিয়নবাসীর সকল প্রয়োজনে পাশে থেকেছেন সব সময়। বিশেষ করে মহামারী করোনা ভাইরাসের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহ সকল প্রকার সহযোগিতা করেছেন। দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ের আশা করছেন তিনি। পথসভার প্রধান অতিথির বক্তেব্য প্রভাষক জিল্লুর রহমান বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান।

ছাত্র জীবন থেকেই আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যে ভাবে এগিয়ে চলেছে সেই ধারা অব্যাহত রেখে ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে যাবো। বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্র্বিশেষে এলাকার স্বার্থে নৌকার প্রার্থীকে বিজয়ে করতে সবাই কাজ করবো।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুন নাহার লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য লোকমান আলী, আকবর আলী, দপ্তর সম্পাদক সালাউদ্দিন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান স্বপন সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris