ধামইরহাট পৌর নির্বাচনে বাবার প্রতিদ্বন্দ্বি ছেলে
ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনের ৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে বাপ-বেটা মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সকালে প্রথমে সাধারণ কাউন্সিলর পদে বিশিষ্ট সমাজসেবক মো.মফিজ উদ্দিন মনোনয়ন পত্র সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিল করেন। দুপুরে একই ওয়ার্ডের কাউন্সিলর পদে মফিজ উদ্দিনের বড় ছেলে মো.আব্দুর রহমান তার মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে কৌতুহলী মানুষ মনে করছেন অসুস্থ্যতা বা কোন কারণে বাবার মনোনয়ন পত্র বাতিল হলে ছেলে ওই ওয়ার্ডে নির্বাচন করবেন। অপর দিকে একই ওয়ার্ডে চাচা-ভাতিজা কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন। চাচা বর্তমান কাউন্সিলর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন এবং ভাতিজা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো.মাহবুব আলম বাপ্পী নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
