বাগমারায় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সাবাইহাট সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগীতায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেলঘরিয়াহাট গ্রামে অর্ধশত শীতবস্ত্র, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অসহায় নারী-পুরুষ ও শীতার্থদের মাঝে তুলে দেয়া হয়। সংস্থার ক্যাপ্টেন ও সাংবাদিক নুর কুতুবুল আলমের সঞ্চালনায় এবং সমাজ সেবক সেফাতুল্যা পাইকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা প্রাণি সম্পদ সহকারী আব্দুর রহমান মন্ডল।
সহযোগিতা করেন টিম লিডার মাসুদ রানা ইমন, সজীব, তাসনিম,সুমাইয়া ফাহমিদা জ্যোতি, তানভীর আলম প্রমুখ। আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবি,অলাভজনক,অরাজনৈতিক প্রতিষ্ঠানটি শুরু থেকেই বৃক্ষরোপণ, রাস্তাঘাট সংস্কার ও পরিস্কার পরিচ্ছনতা, মাদক, শিক্ষা, হতদরিদ্্র মানুষের সেবা ও উন্নয়ন ভাবনা নিয়ে নিরলস ভাবে কাজ করে চলেছে।
সর্বশেষে আমার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ ইমরান চৌধুরী ও সংস্থার বরিশাল বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলমগীর কবীরসহ দেশ-জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন হাফেজ মোসাদ্দেক হোসেন।
