২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

দুর্গাপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৫

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১, ৩:৫২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৫
বিজ্ঞাপন

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে বিদ্যালয় প্রাঙ্গনে মসজিদের টয়লেট নির্মাণকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় এক ইউপি সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদেরে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, কিসমত মাড়িয়া গ্রামের সোলাইমান আলী, নাজিম উদ্দিন, আশরাফুল ইসলাম বাবু, ফয়সাল আহম্মেদ ও ইউপি সদস্য আব্দুস সালাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই দিন আগে উপজেলার মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মসজিদের টয়লেট নির্মাণ করা হয়। ওই নির্মাণকৃত টয়লেট মাড়িয়া গ্রামের আশরাফুল বাবু, ফয়সাল ও নাছিম সহ ৫ থেকে ৬জন ঘটনাস্থলে এসে তাদের জমিতে নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেন। এ সময় নির্মাণকৃত টয়লেটটি তাদের জমিতে করা হয়েছে দাবি করে ভাঙতে শুরু করেন। পরে মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলাউদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল সালাম নির্মাণকৃত টয়লেট ভাঙতে বাধা প্রয়োগ করলে দু পক্ষের বাক-বিতান্ডার এক পর্যায়ে তূমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।

কিসমত মাড়িয়া গ্রামের মোজাহার আলী ফয়সাল অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা কিছু না জানিয়ে আমাদের বাপ-দাদার জমিতে জোর করে টয়লেট নির্মাণ করে। আমরা বাধা দিতে গিলে তারা আমাদের উপর হামলা চালিয়ে পিঁটিয়ে আহত করে ।দুর্গাপুর থানার ওসি হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ে ছিল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন