শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতাদের বক্তব্য জনগণের বিনোদনের উৎস : কাদের

Paris
Update : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

এফএনএস : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের মুখে ‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’ বক্তব্যটি জনগণের মধ্যে বিনোদনের উৎসে পরিণত হয়েছে। গতকাল রোববার ভিডিও কনফারেন্সে খুলনা সড়ক জোনের অধীনে দুটি সেতুর উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নিজেরা দেউলিয়া হয়ে যারা সর্বহারায় রূপ নিতে যাচ্ছে অন্যান্যের নিয়ে তাদের কথা বলা হাস্যকর। প্রকৃতপক্ষে বিএনপি এখন দেউলিয়াই হয়ে গেছে। যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণ যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া। মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন কিংবা আন্দোলনে যেতে ভয় পায় বিএনপি।

এজন্য তারাই তো দেউলিয়া। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় তাদের দেউলিয়াত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না।’ সাতক্ষীরা-আশাশুনি-গোয়ালডাঙ্গা-পাইকগাছা সড়কের ওপর প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩০৫ মিটারের দৈর্ঘ্যরে মানিকখালী সেতু এবং কুষ্টিয়া (ত্রিমোহনি) মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের মাথাভাঙা নদীর ওপর প্রায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্যরে মাথাভাঙা সেতু রয়েছে।

মন্ত্রী বলেন, ‘সেতু দুটি যথেষ্ট গুরুত্ব বহন করে, কারণ মাথাভাঙা সেতুর ফলে দেশের প্রথম রাজধানী মুজিবনগরের সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া মুজিবনগরে প্রস্তাবিত স্থলবন্দরটি বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।’ খুলনা-যশোর মহাসড়কের দুরবস্থা দূর করতে সংশ্লিষ্টদের ওবায়দুল কাদেরের নির্দেশ, ‘যত দ্রুত সম্ভব খুলনা-যশোর সড়কের কাজ শেষ করতে হবে।’


আরোও অন্যান্য খবর
Paris