১০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাটমোহরে স্বর্ণের কারিগরকে শ্বাস রোধ করে হত্যা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাটমোহরে স্বর্ণের কারিগরকে শ্বাস রোধ করে হত্যা
বিজ্ঞাপন

এফএনএস : পাবনার চাটমোহরে মহরম হোসেন (২৭) নামে এক স্বর্ণের কারিগরকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মহরম উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, মহরম হোসেন ছাইকোলা চৌরাস্তা মোড়ে আমজাদ হোসেনের স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন এবং প্রতিদিন রাতে দোকানেই ঘুমাতেন।

গতকাল বৃহস্পতিবার সকালে তিনি ঘুম থেকে না ওঠায় স্থানীয় লোকজন ডাকাডাকি শুরু করে। তারপরও কোনো সাড়া না পেয়ে দোকানের শাটার খুলে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় মাফলার পেচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মহরমকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

দোকানে সোনা-রূপার গহনাসহ কোনো মালামাল পাওয়া যায়নি। কি পরিমাণ মালামাল ছিল তা দোকান মালিকের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন