শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

Paris
Update : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : জ্বালানী তেল, গ্যাস, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিভোক্ষ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা শহরের সব থেকে ব্যস্ততম নিউমার্কেট রাস্তা ধরে চেম্বার অব কমার্স ভবনের সামনে দিয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রানীবাজাস্থ্য বাটার মোড় এলাকার প্রধান সড়কে বসে পড়ে বিক্ষোভ শুরু করেন। এ সময়ে তারা সরকারের পতনসহ নানাবিধ স্লোগান দিতে থাকেন।

বোয়ারিয়া মডেল থানার পুলিশ রাস্তা থেকে নেতাকর্মীদের সড়িয়ে দিতে গেলে পুলিশের সাথে শুরু হয় বাকবিতন্ডা। একপর্যায়ে নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হলে পূণরায় নেতাকর্মীরা মিছিল করে নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেন। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ ।

উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সৈয়দ মোহাম্মদ মহসিন, গেলাম মোস্তফা মামুন, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন, আলী হোসেন, কামরুজ্জামান হেনা, সদর উদ্দীন, সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুর হক জুম্মা, সামসুল ইসলাম মিন্টু, তোফায়েল হোসেন রাজু ও অধ্যাপক সিরাজুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris