মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

ধামইরহাটে মাদকসহ চার জনকে আটক করেছে বিজিবি

Paris
Update : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

ধামইরহাট প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে ২৮৮ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে বিজিবি। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি বলেন,বুধবার রাত ৯টার দিকে চকিলাম বিওপির বিজিবি সদস্যরা চকশব্দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল আটক করে।

একই রাত ১১টার দিকে বস্তাবর বিওপির বিজিবি সদস্যরা চোলাচালানের উদ্দেশ্যে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে চৌঘাট গ্রামের কটাল হাজদার ছেলে তালা হাজদা (৩৫),শরিফুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৭) এবং ফারুক হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫) আটক করে। এছাড়া চকচন্ডি বিওপির সদস্যরা ওই রাতে কুলফতপুর মাঠে অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিলসহ পত্নীতলা উপজেলার হরিপুর গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে মানিক হোসেন (২৩) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris