২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

দুর্গাপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১, ৩:২৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার ও দুর্গাপুর প্রতিনিধি : মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রব। এছাড়া সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা সেমিনারে অংশ নেন। সেমিনারে সঞ্চালকের দায়িত্বে ছিলেন রাজশাহী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন