মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের গেইটে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

Paris
Update : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলামের বিরুদ্ধে স্কুলের মূল ফটক ভেঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক দৌলত আলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আনসার আলী, সহকারী শিক্ষক জামাল হোসেন, শের মোহাম্মদ, তাইফুর রহমান, আব্দুর রহিম, উম্মে কুলসুম, স্থানীয় বাসিন্দা হুমায়ন কবির, মুনিরুল ইসলামসহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটক ভেঙ্গে নিজের জমি দাবি করে প্রভাব খাটিয়ে সেখানে দোকান ঘর নির্মাণ করছেন ইউপি চেয়ারম্যান। পুনরায় বিদ্যালয়টির সভাপতি নির্বাচিত হতে না পেরে ক্ষোভে এই কাজটি করছেন তিনি। স্কুলের মূল গেইট ভেঙ্গে স্থাপনা নির্মানের কারনে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শিক্ষার্থীদের প্রবেশ পথ। ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর কথা না শুনে জোরপূর্বক দোকানঘর নির্মান করছেন।

কেউ বাধা দিতে গেলে ভয়-ভীতি দেখাচ্ছেন বলে উল্লেখ করা হয়। এমনকি আগের গেইট ভাঙ্গা হলে বিদ্যালয়ের সৌন্দর্যও নষ্ট হবে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তাই আমরা চাই এই গেইটই থাকুক। চেয়ারম্যান তার প্রভাব খাটিয়ে অত্যাচার করছে বলেও জানায় বক্তারা। এবিষয়ে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানায়, আমার পৈতৃকসম্পত্তি এটি এবং সব কাগজপত্র আছে। সকল নিয়ম মেনেই অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris