১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ১২:১৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
বাগমারায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিরিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি, আ’লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, যোগীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা আলম ইমন, গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন