শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি : কাদের

Paris
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

এফএনএস : নুর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে ওবাযদুল কাদের এ কথা বলেন। এর আগে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে সেখানে ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান। ওবায়দুল কাদের বলেন, নুর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহু কাক্সিক্ষত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রায় ১০ নভেম্বর নুর হোসেনের আত্মত্যাগ আমাদের ইতিহাসের পাতায় গৌরবময় অধ্যায় হয়ে আছে। সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে সে সময় নুর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আন্দোলন আরও বেগবান হয়ে আমাদের বহু কাক্সিক্ষত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শৃঙ্খলমুক্ত গণতন্ত্রের ক্রমবিকাশওমান ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে এটাই আমাদের প্রত্যাশা।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নুর হোসেন চত্বরে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়। এদিকে গতকাল বুধবার বৃহত্তর চট্টগ্রাম জোনের অধীনে ৬টি জেলা সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালের মধ্যে দেশে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। যারা উন্নয়ন ও নির্বাচন বিমুখ এবং আন্দোলন-নির্বাচনে ব্যর্থ তারা সরকারের অন্ধ সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে।

অনিয়ম আর দুর্নীতি ছাড়া ক্ষমতায় থাকাকালে যারা কিছু উপহার দিতে পারেনি অথচ আজ তারা বড় বড় কথা বলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন প্রয়াস তা দেশবাসীর কল্যাণে নিবেদিত। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের উসকানি না দিতে দলের নেতাকর্মীদের হুঁশিয়ার দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সবার তালিকা তৈরি হচ্ছে, সময়মত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris