শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

লালপুরে কদিমচিলান ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা

Paris
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, লালপুর : আসন্ন ইউনিয়ন পরিষদের ৩য় ধাপ নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁনপুর বাজারে ত্রিমহোনী চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ। এছাড়া আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ ভোটাররা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা মাষ্টার কে বাংলাদেশ আওয়ামীলীগ চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। দলীয় চেয়ারম্যান পদ প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের ও ভোটারদের আহ্বান জানান বক্তারা।


আরোও অন্যান্য খবর
Paris