শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

প্রার্থী জটিলতার কারণে তানোর সরঞ্জাই ইউপিতে ভোট স্থগিত

Paris
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে প্রার্থী জটিলতার কারণে সরনজাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেকের ঋণ খেলাপীর কারনে যাচাই-বাছাইয়ের দিনে তার প্রার্থীতা বাতিল করা হয়েছিল। তবে প্রার্থী আব্দুল মালেক তার সমুদয় ঋণ পরিষদ করে জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করেন। কিন্তু জেলা নির্বাচন কার্যালয়ে আপিল শোনানীতেও তার প্রার্থীতা বাতিল হয়। পরবর্তীতে প্রার্থীতা ফিরে পেতে মালেক উচ্চ আদালতে রিট করলে উচ্চ আদালত তার প্রার্থীতা বহাল রাখেন।

এদিকে এর বিরোধীতা করে মটরসাইকেলের প্রতিকের প্রার্থী আওয়ামী লীগ নেতা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্ট গত সোমবার আব্দুল মালেকের প্রার্থীতা বাতিল ঘোষনা করেণ। কিন্তু এরই মধ্যে ব্যালটে নৌকার প্রার্থীর প্রতিক থাকলেও সুপ্রিম কোর্টের আদেশে নৌকার প্রার্থীতা বাতির ঘোষণা করায় সরনজাই ইউপি নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়েছে। তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিঃ) গোলাম মোস্তফা বলেন, নৌকার প্রার্থীর প্রার্থীতা জটিলতায় সরনজাই ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris