২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, হতে পারে বৃষ্টি

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, হতে পারে বৃষ্টি
বিজ্ঞাপন

এফএনএস : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়, একদিন আগে এই তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি। গত মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি, গতকাল বুধবার তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং বর্তমানে এটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

গতকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন