প্রেস বিজ্ঞপ্তি : আগামী ১১ নভেম্বর-২০২১ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে নগর যুবলীগের অন্তর্গত সকল কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০:০০ টায় মহানগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার
প্রতিকৃতিতে পুষ্প অর্পণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান। বিকাল ৩:৩০ টায় মহানগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা। সন্ধ্যা ৬:০০ টায় মহানগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৯ পাউন্ড কেক কাটা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬:৩০ টায় মহানগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে আতশবাজি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান খান মনিরের নির্দেশে আগামী ১১ নভেম্বর দিনব্যাপী ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত দলীয় কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকবৃন্দ, সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।