১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরের তালন্দ ইউপিতে নৌকার প্রার্থীর পথসভা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ৭:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
তানোরের তালন্দ ইউপিতে নৌকার প্রার্থীর পথসভা
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আসন্ন তালন্দ ইউনিয়ন পরিষদ(ইউপি)নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের বিজয় নিশ্চিত করতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে। জানা গেছে, ৭ নভেম্বর রোববার রাতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউপির কালনা আদিবাসীপাড়া, কালনা উত্তরপাড়া ও নারায়নপুর মোড়ে আয়োজিত পথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার,

নৌকার প্রার্থী আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবুল বাসার সুজন, আলহাজ্ব জসিম উদ্দিন, মাজহারুল ইসলাম তনু, জেলা সেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট ও রোকন সরকারপ্রমুখ। আবুল বাসার সুজন বলেন, আপনারা কারো কোনো প্রলোভনে না পড়ে নৌকায় ভোট দিবেন, মনে রাখবেন আপনারা কোনো ব্যক্তিকে না ভোট দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া প্রতিক নৌকায়। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা কখানো কোনো অবস্থাতেই নৌকার বিরোধীতা করতে পারেন না।

তিনি বলেন, নৌকা হলো উন্নয়ন ও গণতন্ত্রের প্রতিক। তিনি বলেন, শেখ হাসিনা সরকার আছে বলেই ১০ টাকা কেজি মুল্য চাল এবং প্রতি মাসে ৩০ কেজি করে বিনামুল্যে চাল পাচ্ছেন দুস্ত মাতারা। তিনি বলেন, শেখ হাসিনার সরকার মানেই উন্নয়ন ও মানব কল্যাণের সরকার এবং শেখ হাসিনা মানেই বাংলাদেশ। তিনি বলেন,নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক। সেই প্রতীক যারা পেয়েছেন তাদেরকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে ইউপি এলাকার বাঁকি উন্নয়ন কাজ করার সুযোগ করে দিবেন।

তিনি বলেন, নৌকা মনোনীত ব্যক্তিরা চেয়ারম্যান হয়েছিল বলেই আজ দেশের মানুষ ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছেন। আপনারা শুধু ভোট দিলে হবে না, আপনারা নৌকার জন্য মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন। অনেকে মন ভুলানো কথা বলবে সেসব কথায় কান না দিয়ে আগামী ১১ নভেম্বর নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে এলাকার উন্নয়ন বুঝে নিবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন