রাজশাহীতে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রোববার সকালে রাজশাহীতে বিএনপি বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথির বিএনপি চেয়ারপার্সন বেগম খালোদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। এসময় তিনি বলেন, বর্তমানে দেশের অবস্থা অত্যন্ত লাজুক হয়ে পড়েছে। নিত্যপণ্যের অস্বাভাবিক উর্ধ্বগতির কারনে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। শাক-সবাজী থেকে শুরু করে জালানী তেল, ভোজ্য তেল, গ্যাস, চাল, ডাল, পেঁয়াজ, ডিম ও মাংশসহ সকল পন্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।
৭ নভেম্বর জনগণকে বাকশালের কবল থেকে রক্ষা করতে সিপাহী জনতা বিএনপি’র প্রতিষ্ঠাতা, বাংলার রাখাল রাজা, উন্নয়নের রুপকার ও গণতন্ত্রের পুরোধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারাগার থেকে মুক্ত করেন। এরপর তিনি ভঙ্গুর এই রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্রে পরিচিতি করে তোলেন বলে কক্তব্যে উল্লেখ করেন তিনি। এদিকে বক্তব্যের পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথিসহ উপস্থিত সকল নেতৃবৃৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যাণ, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ্য নেতাকর্মীর সুস্থ্যতা এবং মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। মহানগর বিএনপি’র যুুুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানার উপস্থাপনায় এসময়ে উপস্থিত ছিলেন,
বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, মহানগর কৃষক দলের সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকা, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির উজির ও ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম রেজা।
