শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

মোহনপুরে বিদ্রোহীর মনোনয়ন প্রত্যাহার আবেদন

Paris
Update : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : মোহনপুরের ধুরইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। গতকাল দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন ধুরইল ইউনিয়নে নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম তার লোক মারফত মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাহার ও স্বাক্ষরের জন্য সোমবার তিনি অফিসে আসলে কার্যক্রম সম্পন্ন হবে।

উল্লেখ্য, ধুরইল ইউনিয়নে দুই জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে একজন দেলোয়ার হোসেন তিনি নৌকা মনোনীত প্রার্থী। অন্যজন বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী কাজিম উদ্দিন। ফোনে যোগাযোগ করা হলে স্বতন্ত প্রার্থী রবিউল ইসলাম বলেন, ২০১৬ সালের নির্বাচনে আমি নৌকা প্রতীকে মনোনীত হয়েছিলাম। এবারের নির্বাচনে মনোনয়ন না পেয়ে রাগে পড়ে স্বতন্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলাম। বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগকে ভালবাসি মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা এবং আমাদের এমপি মহোদয়ের সম্মানার্থে নৌকা প্রতীকের বিজয়ের লরক্ষে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছি। শতভাগ নিশ্চিত করে তিনি আরো বলেন আগামি কাল অফিসিয়ালভাবে প্রত্যাহার হয়ে যাবে এবং নৌকার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ্।


আরোও অন্যান্য খবর
Paris