প্রফেসর ড. আতফুল হাই শিবলী’র মৃত্যুতে শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক, ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি, আইবিএস এর সাবেক পরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সাবেক প্রো ভিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সিনিয়র সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, বেসরকারি শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিসি, সর্বশেষ সিলেট এর নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আতফুল হাই শিবলী এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক এবং ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।
এদিকে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সাবেক সভাপতি, দেশবরেণ্য শিক্ষাবিদ, আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন ইতিহাসবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ও উপ-উপচার্য আতফুল হাই শিবলীর মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী গভীরভাবে শোক প্রকাশ করেছে। অপরদিকে, প্রফেসর ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করছে।
তাঁর মৃত্যুতে আমরা এমন একজন অগ্রগণ্য ইতিহাসবিদ, বিশিষ্ট বুদ্ধিজীবী, মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষককে হারালাম যা দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। সিন্ডিকেট সদস্য থাকাকালে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত করার ক্ষেত্রে আন্তরিকভাবে ভুমিকা পালনের চেষ্টা করেছেন যা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
