১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে বিএনপি নেতা মোজাম্মেল তোপের মুখে

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১, ১২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
তানোরে বিএনপি নেতা মোজাম্মেল তোপের মুখে
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আসন্ন সরঞ্জাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন (চশমা) প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্ত্ত ভোটের মাঠে নেমেই তিনি তৃণমুলের তোপের মুখে পড়েছে।স্থানীয় বিএনপির একাংশ প্রকাশ্যে মোজাম্মেলকে বয়কট ও প্রতিহত করার ঘোষণা দিয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। তৃণমুলের অভিমত, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিলেও এই বিএনপি নেতা কৌশলে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।

স্থানীয়রা জানায়, বিগত ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত্য তিনি দুই বার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর দু’বারই তিনি বির্তকিত ফলাফলে বিজয়ী হয়েছেন। বিএনপির প্রয়াত নেতা ব্যারিষ্টার আমিনুল হকের ঘনিষ্ঠ সহচর হওয়ায় তিনি ছিলেন সাধারণ মানুষের কাছে মুর্তিমান আতঙ্ক। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, জিয়া পরিষদের (ত্রাণ) টিন আত্মসাৎ ও স্কুলের শতবর্ষী গাছ আত্মসাৎ করায় তাকে গাছ খেকো চেয়ারম্যান আখ্যায়িত করে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয়সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের কথার আলোচনা রয়েছে। এসব নানা কারণে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ইতমধ্যে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারন মানুষ তাকে বয়কট করেছে বলেও জনশ্রুতি রয়েছে। আর সাধারণ মানুষ বলছে এমন বির্তকিত ব্যক্তিকে তারা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না। এবিষয়ে জানতে চাইলে মোজাম্মেল হক খাঁন সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এসব অপপ্রচার করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন