শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

নির্বাচনে জয়-পরাজয়ে ফ্যাক্টর যখন ময়না?

Paris
Update : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জয়-পরাজয়ে মেইন ফ্যাক্টর সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং জাতীয় প্রতিক নৌকা। ফলে নির্বাচনের দিন যতো ঘনিয়ে আসছে ততোই নৌকার জনসমর্থন বাড়ছে।এতে বিপাকে পড়েছে স্বতন্ত্র প্রার্থীরা তাদের ভোটের মাঠে টিকে থাকায় বড় চ্যালেঞ্জ। নৌকার বিরোধীতা করে তারা তাদের কর্মী-সমর্থকদের নিজেদের পক্ষে ধরে রাখতে পারছে না নির্বাচনে প্রার্থী নয় মেইন ফ্যাক্টর হয়ে উঠেছে ময়না ও প্রতিক নৌকা।

অন্যদিকে ভোটারদের মধ্যে বোধদয় হয়েছে এটা স্থানীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নয়, কাজেই সরকার সমর্থক প্রার্থীর বিজয় ব্যতিত এলাকার উন্নয়ন সম্ভব নয়, তারা উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে সরকার সমর্থক প্রার্থীর বিজয় চাই। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের বোধদয় এটা প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের প্রেষ্টিজ বা মর্যাদার লড়াই এখানে আপোষ বা ছাড় দেবার কোনো সুযোগ নাই।

জানা গেছে, কলমা ইউনিয়নে ভোটার প্রায় ২৭ হাজার। এখানে এবার চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। তবে ভোটের মাঠে মুল প্রতিদন্দীতা হবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এবং ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের প্রতিক (নৌকা) সঙ্গে বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরীর প্রতিক (মোটরসাইকেল)।

এদিকে ৩ নভেম্বর থেকে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না নৌকার পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করায় রাতারাতি ভোটের মাঠের চিত্র পাল্টে গেছে দেখা দিয়েছে নয়ামেরুকরণ। নির্বাচনী কৌশল, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, আদর্শিক-পরীক্ষিত, ত্যাগী-নিবেদিতপ্রাণ, কর্মী ও জনবান্ধব রাজনৈতিক নেতা ভোট মেশিন ময়নার গণসংযোগ এবং প্রচার-প্রচারণায় সাধারণ মানুষের বিপুল সাড়া নৌকার পক্ষে রীতিমত গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং এর মাধ্য দিয়ে ময়নাকে কেনো ভোট মেশিন বলা হয় সেটা আবারো প্রমান হয়েছে পাশাপাশি তার নেতৃত্ব গুণের কারণে প্রতিনিয়ত নৌকার সমর্থন বাড়ছেই।

তিনি কি করে প্রতিপক্ষের ভোটারদের মন জয় করে নিজের পক্ষে আনতে হয় সেটা ভাল করে জানেন আর এই নেতৃত্বগুন তাকে অন্যদের থেকে ভোটের মাঠে যোজন যোজন দুরুত্বে এগিয়ে রেখেছে ভোটের মাঠে তিনি অপ্রতিদন্দি নেতৃত্ব। তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা করে ভোটারদের সঙ্গে কোলাকুলি কুশল ও মতবিনিময়ে ব্যস্ত সময় পার করেছেন। মেধাবী ও রাজনৈতিক দূরদর্শীতা সম্পন্ন রাজনৈতিক নেতা ময়নার প্রচার-প্রচারণা-গণসংযোগ ও রাজনৈতিক কৌশলের কাছে নৌকাবিরোধী শিবির রীতিমত ধরাশয়ী নির্বাচনী মাঠে এখন নৌকার একচ্ছত্র আধিপত্য সৃস্টি হয়েছে। নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারলে নৌকার নিরঙ্কুশ বিজয় প্রায় নিশ্চিত।

আর ময়না তার রাজনৈতিক মেধা ও কৌশল দিয়ে নির্বাচনের মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যেই অবস্থান সৃষ্টি করেছেন সেটা শেষ পর্যন্ত ধরে রাখবেন এ নিয়ে কারো সংশয়ের কোনো অবকাশ নাই। কারণ কলমা ইউপি নির্বাচনে তার বিরোধীতা করে আট জন প্রার্থী মাঠে থাকার পরেও তিনি পর পর দুইবার বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে রাজনৈতিক বোদ্ধা মহলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এসব বিবেচনায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়-পরাজয়ে মেইন ফ্যাক্টর হয়ে উঠেছে ময়না ও প্রতিক নৌকা বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

তৃণমূলের অভিমত, তিনি উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের প্রতিনিধি সেই বিবেচনায় যেই নির্বাচনের সঙ্গে সরাসরি তার তেমন কোনো সম্পর্ক নাই সেই নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে তিনি মরন কামড় দিয়ে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজশাহী অঞ্চলে তার প্রতিনিধি সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর দেয়া নৌকা প্রতিক যেনো পরাজিত না হয় এবং তাদের সম্মান ধরে রাখতে তিনি আদাজল খেয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে ভোটারদের মধ্যে নৌকার গণজোয়ার সৃষ্টি করেছেন।

একজন রাজনৈতিক নেতা কতটা আদর্শিক-পরীক্ষিত ও রাজনৈতিক দূরদর্শীতাসম্পন্ন হলেই কেবলমাত্র এমন হয় ময়না তার উদাহারণ। প্রত্যেক প্রার্থী তাদের নিজস্ব ব্যক্তি ইমেজে ভোট পাবেন এটা স্বাভাবিক, তবে ময়নার নিজস্ব ভোট ব্যাংক যাকে সমর্থন করবে তিনিই বিজয়ী হবেন এটা৷ দিবালোকের মতো সত্য বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।


আরোও অন্যান্য খবর
Paris