মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভেকুমেশিন জব্দ

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুটি এস্কেভেটর (ভেকুমেশিন) ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের মোয়াই মাঠে অভিযান চালিয়ে এসব জব্দ করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, উপজেলার মোয়াই মাঠে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এস্কেভেটর ও ট্রাক্টর ফেলে জড়িতরা পালিয়ে যান। পরে সেখান থেকে দুটি এস্কেভেটর ও দুটি ট্রাক্টর জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris