মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় এসিল্যান্ড অফিসের বারান্দায় বাদির ঘুষিতে বিবাদী হাসপাতালে

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বাদির এক ঘুষিতেই প্রতিপক্ষের ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এসিল্যান্ডের বারান্দায় হামলার এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত লোকজনের সহায়তায় হামলাকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রুহুল আমিন (৪৫)। তিনি উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দন্ডপ্রাপ্ত রুহুল আমিন জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে এসিল্যান্ডের বারান্দায় প্রতিপক্ষের ফরহাদ হোসেনের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রুহুল আমিন ক্ষিপ্ত হয়ে ফরহাদ হোসেনের ওপর ঘুষি চালিয়ে দেন। এতে ফরহাদ হোসেনের নাক ফেটে রক্ত ঝরতে থাকে ও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। এ প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল ইক বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে ৭ বছর ধরে মামলা চলছে।

রেকর্ড সংশোধনের একটি বিষয় নিয়ে আজ বুধবার শুনানীর দিন ধার্য্য ছিল। কিন্তু শুনানীর আগেই রুহুল আমিন অফিসের বারান্দায় প্রতিপক্ষের একজনের নাক ফাটিয়ে দেন। তিনি আরও বলেন, এটি একটি ফৌজদারী অপরাধ। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধির ১৬০ ও ৩৫৮ ধারায় রুহুল আমিনকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris