মহান বিজয় দিবসের চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার প্রদান অনুষ্ঠান
প্রেস বিজ্ঞপ্তি : গতকালবুধবার বিকালে আলিগঞ্জ লিচু বাগান তরুণ সংঘ এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগর মোঃ ফজলে রাব্বি বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক মোঃ মোখলেসুর রহমান মোখলেস, ৭নং ওয়ার্ড ৫নং ওয়ার্ড হড়গ্রাম ইউপি আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকির হোসেন, ৫নং হড়গ্রাম ইউপি সদস্য মোঃ মাইনুল ইসলাম, ৫নং ওয়ার্ড হড়গ্রাম ইউপি যুবলীগ মোঃ মাসুদ রানা পিন্টু সহ স্থানীয় গণ্যমান্য সুধীজন। প্রতিযোগীতায় ৭টি ইভেন্ট খেলা হয় খেলাশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন কাউন্সিলর কামরু।
