১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবার বড়গাছি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মনজুর মোর্শেদ মুক্তির মনোনয়ন দাখিল

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
পবার বড়গাছি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মনজুর মোর্শেদ মুক্তির মনোনয়ন দাখিল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর পবা উপজেলার ৮নং বড়গাছি ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মোঃ মনজুর মোর্শেদ (মুক্তি) মনোনয়নপত্র দাখিল করেছেন। গত মঙ্গলবার কর্মী-সমর্থকদের নিয়ে রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মঞ্জুর মোর্শেদ (মুক্তি)।

এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদুল হক আয়নাল, ব্যবসায়ী ফারুক আহমেদ ও আব্দুল্লাহ আল মামুনসহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল করার পর স্বতন্ত্র প্রার্থী মোঃ মঞ্জুর মোর্শেদ (মুক্তি) বলেন, দীর্ঘদিন তিনি এলাকায় নানা সমাজসেবামূলক কাজে নিয়েজিত ছিলেন। সাধারণ মানুষের কাছাকাছি থেকে তাদের আস্থা অর্জন করেছেন। সে কারণে ইউনিয়নবাসী ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন