৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে গণতন্ত্রের বিজয় দিবস পালন

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ৫:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে গণতন্ত্রের বিজয় দিবস পালন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোরের লালপুরে র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে উপজেলা আওয়ামীলীগ। দিনটি উপলক্ষে গতকাল বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে র‌্যালি বের করা হয়। বাঘা- ঈশ্বরদী ও লালপুর-বনপাড়া সড়ক প্রদিক্ষন করে লালপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন