মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নাটোরে পৃথক মামলায় বিএনপির ১৪ নেতা কর্মী কারাগারে

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

এফএনএস : নাটোর শহরের তেবাড়িয়া এলাকার আলোচিত রাকিব, রায়হান ও রাজিব হত্যা মামলার পৃথক দু’টি মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুর ২টার সময় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম গোলজার রহমান শুনানি শেষে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল ব্যাপারীসহ বিএনপি সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। এ সময় শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি রাকিব ও রায়হান এবং ২০১৫ সালের ২৯ আগস্ট রাজিব নামে তিনজন নিহত হন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris