মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় নৌকার মাঝি হতে চান আলিউল ইসলাম রকি

Paris
Update : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পরিশ্রম, সাহস, ইচ্ছা শক্তি, একাগ্রতা, প্রতিভা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, অন্যায়ের প্রতিবাদকারী, সৎ নির্বিক, চাঁপাইনবাবগঞ্জ আওয়ামীলীগ রাজনীতির তরুন নক্ষত্র আলিউল ইসলাম রকি। পৌরবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে তিনি দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার বিভিন্ন লোকদের সাথে আলাপ করে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার মেয়র পদে তিনিই অন্যতম যোগ্য প্রার্থী। এছাড়াও মেয়র পদে নির্বাচন করতে সামাজিক ঐতিহ্য যা প্রয়োজন তার সব কিছুই বিদ্যমান রয়েছে।

পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, আদর্শিক, সৎ ও নিবেদিত প্রাণ হিসেবে পৌরবাসীর মধ্যে তার একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। আলিউল ইসলাম রকি ভাই এর সাথে কথা বলে জানাযায় তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, ইফাদ গ্রুপ অসোক লিলান্ড এর রাজশাহী বিভাগীয় স্বত্বাধিকারী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এর সদস্য। মনোনয়ন প্রত্যাশী মো: আলিউল ইসলাম রকি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভাকে একটি দারিদ্র্যমুক্ত ও আধুনিক পৌরসভায় পরিণত করতে বদ্ধ পরিকর। পৌরসভার সাধারন মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তন কাজ করবেন।

প্রতিদিন পাড়া মহল্লায় তার গণসংযোগ অব্যাহত রেখেছে। করোনাকালিন সময়ে ঘরবন্দি খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি দল মত নির্বিশেষে করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। নিজের চিন্তা না করে চিন্তা করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরবাসীর জন্য। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে মতবিনিময় সভাও করেছেন।

পৌরবাসীর সাধারণ মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াসে সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছেন। তিনি সমাজ সেবক হয়ে পৌরসভার আলোকিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেন। আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁকে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার মনোনয়ন দেয়া হলে পৌরবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।


আরোও অন্যান্য খবর
Paris