পবা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছী ও দামকুড়া ইউনিয়নে নৌকার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। প্রার্থীরা গতকাল সোমবার উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন। জানা যায়, রাজশাহীর পবা উপজেলার ৭টি ইউনিয়নে ভোট হবে আগামী ২৮ নভেম্বর। সোমবার বড়গাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. শাহাদৎ হোসাইন সাগর ও দামকুড়া ইউনিয়নে রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পৃথক পৃথক মনোনয়নপত্র জমাদানের সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী আজম সেন্টু, সহসভাপতি ফয়সাল আহমেদ সজল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, জেলা আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, বড়গাছী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গাফ্ফার, সাধারণ সম্পাদক আজাহার আলী তালুকদার।
আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাবলুর রশিদ, লাল মোহাম্মদ, একরামুল হক, তরিকুল ইসলাম, সোবহান আলী, টি আলম, হারেজ আলী, শাহীন আলম, মুকুল হোসেন, তোতা, আওয়াল, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু প্রমুখ।