শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

মোহনপুরে ইউপি নির্বাচনে আ’লীগের ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

Paris
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

মোহনপুর সংবাদদাতা : মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ নভেম্বর ২০২১ ভোটের আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কা প্রার্থীদের মনোনয়ন পত্র স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যলয়ে গতকাল সোমবার দুপুরে দাখিল করা হয়েছে। তারা হলেন ধুরইল ইউনিয়নের দেলোয়ার হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়নে আজাহারুল ইসলাম বাবলু, রায়ঘাটি ইউনিয়নের বাবলু হোসেন, মৌগাছি ইউনিয়নের আল আমিন বিশ্বাস, বাকশিমইল ইউনিয়নের অধ্যাপক আব্দুল মান্নান, জাহানাবাদ ইউনিয়নে হযরত আলী।

আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা চত্ত্বরে পথ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আব্দুস সালাম। সাধারন সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের পরিচালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ- সভাপতি দিলীপ কুমার সরকার তপন, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা প্রমুখ।

এদিকে, মোহনপুর উপজেলার ৬ নং জাহানাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আজ বিকেলে রিটার্নিং অফিসারের কার্যলয়ে মনোনয়ন পত্র দাখিল করেন দেলোয়ার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রভাষক আনোয়ার করিম শাহীন, জেলা ছাত্র সমাজের সভাপতি হাফিজুর রহমান, জানহানাবাদ জাতীয় পার্টি ইউপি সভাপতি নুরুল ইসলাম জাকুল, সাধারন সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মাহাবুর আলম। অপরদিকে, মোহনপুর উপজেলার ৬নং জাহানাবাদ ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে আজ সোমবার বেলা ১১ টার সময় চকবিরহী গ্রামের বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান রিটার্নিং অফিসারের কার্যলয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।


আরোও অন্যান্য খবর
Paris