১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাংগঠনিক টিম বিলুপ্ত করেছে ছাত্রদল

প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ৮:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
সাংগঠনিক টিম বিলুপ্ত করেছে ছাত্রদল
বিজ্ঞাপন

এফএনএস : তৃণমূলে ছাত্রদলের নেতৃত্বকে শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে টিম পুনর্গঠনের অংশ হিসেবে দেশব্যাপী সাংগঠনিক বিভাগ ভিত্তিক গঠিত বিদ্যমান ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সংগঠনের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল এক প্রেস রিলিজে এ তথ্য জানান।

সোহেল জানান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক টিম বাতিল করা হয়েছে। সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল গতকাল রোববার এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন