শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাজশাহী নগরসহ মহিলা দলের ৩ কমিটি ঘোষণা

Paris
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

এফএনএস : বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের রাজশাহী মহানগর, খুলনা মহানগর ও নাটোর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাডভোকেট রওশন আরা পপিকে সভাপতি ও সাকিনা খাতুন (খুকু)-কে সাধারণ সম্পাদক করে মহিলা দল রাজশাহী মহানগর শাখার ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে।

সৈয়দা রেহানা ঈসাকে সভাপতি ও আনজিরা খাতুনকে সাধারণ সম্পাদক করে মহিলা দল খুলনা মহানগর শাখার ১৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। বেগম সুফিয়া হককে সভাপতি ও মোর্শেদা বেগম রুপালীকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল নাটোর জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris