জুয়েল রানা, মোহনপুর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে এই ইউনিয়নের জন্য ক্ষমতাসিন দল বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃশাহাদৎ হোসেইন সাগর। তিনি একজন উচ্চশিক্ষিত এবং জনকল্যানকর কাজের অগ্রদূত হিসেবেই স্থানীয়দের মাঝে চরম আশা সঞ্চার করেছেন। দলীয় নেতাকর্মিদের দাবী বড়গাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দক্ষ লোকের হাতেই নৌকা প্রতীক তুলে দিয়েছে। তার জনপ্রিয়তার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী নেই বলে ইউনিয়নবাসীর কাছে তিনিই যেন একমাত্র ভরসা।
অনুসন্ধানে জানা গেছে, ২০১৬ সালের নির্বাচনে বড়গাছী ইউনিয়নে নৌকার প্রতীক পেয়েছিলেন মোবারক আলি। নির্বাচনী ভোটের ফলাফলে তিনি তৃতীয় স্থানে ছিলেন। তৃতীয় স্থানে ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা ২৬৬৫ ভোট পেয়েছিলেন। সে নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ধানের শীষ পেয়েছিল ১০৪০০ ভোটে সোহেল রানা জয়লাভ করে। স্থানীয়রা জানিয়েছেন ২০২১ সালের নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগকে গতিশীল রাখতে এবং সচ্ছতার সঙ্গে উন্নয়ন কর্মকা-পরিচালনার জন্যই হয়তো শাহাদৎ হোসেইন সাগর কে নৌকা প্রতীকে মনোনীত করেছে। চুড়ান্ত এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। এজন্য উপজেলা আওয়ামীলীগসহ সাংসদ আয়েন উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনেকেই।
বড়গাছী ইউনিয়ন ছাত্ররীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ বড়গাছী ইউনিয়নবাসীর জন্য সর্বাধিক শিক্ষিত ও জনসমর্থিত ব্যক্তিকেই বেছে নিয়েছে। জামাত-বিএনপির আখড়া ভাঙতে শাহাদৎ হোসেইন সাগরের মতোই শিক্ষিত যুবকদের মনোনয়ন দরকার। এখানে যে দলের যতই প্রার্থী আসুক না কেন শাহাদৎ হোসেইন সাগরের চেয়ে সর্বাধিক ইমেজের প্রার্থী একজনও হবেনা। গত নির্বাচনে মোবারক আলি কে নৌকা প্রতীক দেয়াই দলের ভাবমূর্তি নস্ট হয়েছিল। এবার দল সেই ভুল আর করেনি। বড়গাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বলেন, সর্বস্তরের মানুষের একমাত্র ভরসা সাগর।
তিনি সর্বোচ্চ শিক্ষিত সমাজ গঠনে ইতোপুর্বে অশংখ্য ভূমিকা রেখেছেন। শাহাদৎ হোসেইন সাগর একজন চেনতাশীল মানুষ। তার বাবা এই পবা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃএমদাদুল হক এমদাদ বড়গাছী ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে থেকে সেবা করতেন। আমরা আশাবাদী সাগরের মাধ্যমে ইউনিয়নের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। গতবারে মোবারক আলি কে নৌকা প্রতীক দেয়ায় নৌকার সুনাম ক্ষুন্ন হয়েছিল। নৌকা নিয়ে তিনি হয়েছিলেন তিন নম্বর। তৃতীয় ধাপের নির্বাচনে সাগরকে নৌকা প্রতীকে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ আমাদের এমপি আয়েন উদ্দিন মহোদ্বয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তারা যোগ্য প্রার্থীর হাতেই নৌকা প্রতীক তুলে দিয়েছেন। এজন্য আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে একাত্মতা প্রকাশ করছি। জানতে চাইলে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃশাহাদৎ হোসেইন সাগর বলেন, আমি একজন উচ্চ শিক্ষিত মানুষ। আমি এমবিএ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া লিখা করেছি। সেখানে লেখাপড়া করার সময় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামীলীগকে ভাল বেসে ফেলি। বাবাকে বলতাম আমি লেখাপড়া করে চাকরি করবো রাজনীতি করবো। বাস্তবে যেন সেটায় ঘটে গেল।
এমবিএ পড়াশুনা শেষ করতেই না করতেই নির্বাচন এলো। আমি নৌকার মনোনয়ন চাইছিলাম। স্থানীয় সর্বাধিক জনপ্রিয়তার আলোকে দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইউনিয়নবাসীর ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে দলের ভাবমূর্তি ফুটিয়ে তুলতে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবো। আমাকে নৌকার প্রতীক দেয়াই মাননীয় প্রধানমন্ত্রীসহ স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের প্রতি কৃতজ্ঞ। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করি।