শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

গোমস্তাপুরে প্রতীক পেয়েই প্রচারণায় নামলেন প্রার্থীরা

Paris
Update : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যপদে প্রতিদ্বন্দী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার রিটার্নিং কর্মকর্তারা তাদের প্রতীক বরাদ্দ দেন। এদিকে, প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচার-প্রচারনা শুরু করেছেন। উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারন সদস্য পদে ২৭৪ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১০৬ জন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।

চৌডালা ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, আওয়ামীলীগের আনসারুল হক (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী গোলাম কিবরিয়া হাবিব (আনারস), ও তার স্ত্রী শামীম আরা বেগম (চশমা) এবং স্বতন্ত্র নুরে আলম সিদ্দিকী খলিল হাজী (অটোরিকসা)। বোয়ালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন হলেন, আওয়ামীলীগ বিদ্রোহী জিল্লুর রহমান লালু (আনারস), বিএনপি সমর্থিত স্বতন্ত্র সালেহউদ্দিন বাবলু মাষ্টার (মোটরসাইকেল) ও আওয়ামীলীগের সামিউল আলম শ্যামল (নৌকা)।

রাধানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন হলেন, বিএনপি সমর্থিত স্বতন্ত্র মতিউর রহমান মতি (আনারস) ও আওয়ামীলীগের মামুনুর রশিদ (নৌকা)। পার্বতীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, আওয়ামীলীগের লিয়াকত আলী (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র মোয়াজ্জেম হোসেন ( আনারস) ও আওয়ামীলীগ বিদ্রোহী নজরুল ইসলাম (চশমা)। আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, আওয়ামীলীগের তরিকুল ইসলান (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র আবুল কাসেম মাসুম (আনারস) ও সরফরাজ নেওয়াজ সুজন (চশমা)।

বাংগাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, আওয়ামীলীগের সাদেরুল ইসলাম (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী আমিজুল ইসলাম সুমন (মোটরসাইকেল) ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র শহিদুল ইসলাম (আনারস)। রহনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন। তারা হলেন, আওয়ামীলীগের তোফিজুল ইসলাম (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোহী ওবাইদুর রহমান (চশমা) ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র মনিরুজ্জামান সোহরাব (আনারস)।

গোমস্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৪ জন। তারা হলেন, আওয়ামীলীগের জামাল উদ্দিন মন্ডল (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র আনোয়ার হোসেন (ঘোড়া), আওয়ামীলীগ বিদ্রোহী আবুল কালাম আজাদ মিঠু (আনারস) ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র আব্দুল্লাহ আল রায়হান (চশমা)।


আরোও অন্যান্য খবর
Paris