নওগাঁ পৌর নির্বাচনে আ’লীগ প্রার্থী নির্মল সাহাকে সংবর্ধণা
স্টাফ রিপোর্টার, নওগাঁ : আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা মনোনীত হওয়ায় নওগাঁ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের উদ্যোগে ঢাকা হতে আগত নেতা নির্মল কৃষ্ণ সাহাকে দুপুর সাড়ে ১২ টায় সান্তাহার হতে রিসিভ করে মোটরসাইকেলের শোভাযাত্রার মধ্যো দিয়ে, নওগাঁর চকপ্রান প্রয়াত নেতা আব্দুল জলিল এর কবর জিয়ারত শেষে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় অফিসে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা প্রয়াত নেতা আব্দুুল জলিলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন শেষে নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে, নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাকে সংবর্ধণা দেওয়া হয়েছে, সংবর্ধণা শেষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপূর ২ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, ফুলেল শুভেচ্ছা জানান মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহাকে।
