তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। গতকাল রোববার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কৃষ্ণপুর বাজার চত্ত্বরে আয়োজিত নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার ও সাদেকুল ইসলাম সাদেক প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আওয়ামী লীগ দেশের সর্ববৃহত রাজনৈতিক দল এই দলে মনোনয়ন পাবার মতো অনেক যোগ্য নেতা রয়েছে তবে দল থেকে তো এক জনকে মনোনয়ন দেয়া হয় এবং মনোনয়ন বোর্ড,
দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেন, তায় মনোনয়ন বঞ্চিত হলে রাগ বা অভিমান করার কিছু নাই। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের ধারক-বাহক এবং নৌকা হলো উন্নয়নের প্রতিক, তায় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রার্থীকে সেটা বিবেচ্য নয় আপনারা প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন।