শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

‘অদৃশ্য শক্তি’ বাংলাদেশ চালাচ্ছে : ফখরুল

Paris
Update : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

এফএনএস : এক ‘অদৃশ্য শক্তি’ এখন বাংলাদেশ চালাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে গতকাল শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এমন প্রসঙ্গ তোলেন। ফখরুল বলেন, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে আমাদের উপরে খবরদারি করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমি নিচে জাতীয় প্রেস ক্লাবের লাউঞ্জে চা খাচ্ছিলাম। একজন সাংবাদিক, আওয়ামী ঘরোনার, আজকে আওয়ামী ঘরোনার সাংবাদিকদের একটা নির্বাচন হচ্ছে। উনি বললেন যে অদ্ভুত কাণ্ড, আমাদের কাছে মেসেজ আসতে শুরু করেছে ‘অদৃশ্য জায়গা’ থেকে যে, অমুককে ভোট দিতে হবে, অমুককে ভোট দিতে হবে।

অর্থাৎ এই অদৃশ্য শক্তির যারা আসলে এই দেশটাকে চালাচ্ছে, তারা এদেশের মানুষকে নিয়ন্ত্রণ করছে, এদেশের সমাজকে নিয়ন্ত্রণ করছে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা গণতন্ত্রের লড়াইটা করছি। এই অবস্থায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আসুন না আমরা একসাথে এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের আশা-আকাক্সক্ষার যে স্বপ্নগুলো ছিলো সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য এক হয়ে একটা লড়াই করি, সংগ্রাম করি।

আমরা (বিএনপি) তো লড়ছি। আমরা আপনাদের কাছে এইটুকু আশা করব, এই লড়াইয়ে একটা ইস্যুতে অর্থাৎ গণতন্ত্রের জন্য লড়াই, সেই লড়াইয়ে আসুন আমরা একসাথে আসি। এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি। তারপরে যার সেটা বোঝাপড়া তা সেটা করে নেবেন। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে ফখরুল বলেন, তিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে গৃহবন্দি হয়ে আছেন। এই বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায়ও তিনি এখনও লড়াই করছেন।

আমাদের নেতা তারেক রহমান সাহেব মিথ্যা মামলাগুলোতে পড়ে নির্বাসিত হয়ে আছেন। দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা, স্রহাধিককে হত্যা ও পাঁচ শতাধিককে গুম করার পর বিএনপি লড়াই করার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাজনীতিক অলি আহাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। অলি আহাদকে আপাদমস্তক একজন গণতান্ত্রিক নেতা হিসেবে অভিহিত করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।


আরোও অন্যান্য খবর
Paris